আরিফিন শুভর ভিডিও ভাইরাল, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৫৬ পিএম


আরিফিন শুভর ভিডিও ভাইরাল, যা জানা গেল
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ঢাকাই চলচ্চিত্রের পর এবার নিজের নাম লেখালেন বলিউডের ওয়েব সিরিজে সম্প্রতি সনি লিভ তাদের আসন্ন  ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-এর টিজার প্রকাশ করেছে, যেখানে শুভকে একেবারে ভিন্ন আঙ্গিকে দেখা গেছে। সেই ক্লিপটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। 

বিজ্ঞাপন

টিজারে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন। এছারাও সিরিজটির টিজারে তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। 

ariffin-shuvoo_1757573358

বিজ্ঞাপন

সিরিজটি নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। 

পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে যা সময়টা তুলে ধরেছে। প্রযোজনা সংস্থা দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।

বিজ্ঞাপন

সনি লাইভ টিজার প্রকাশের পর থেকেই দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ কেবল ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য হবে বড় চমক। 

আরটিভি/এএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission